১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো নির্বাচন কমিশন

বাংলাদেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন […]
থার্ড টার্মিনাল দ্রুত চালুর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালম যেন দ্রুত চালু করা যায় সেই ব্যাপারে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকের বরাতে এ কথা জানান বিমান মন্ত্রী।থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হতে পারে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা তো এখনই […]
ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি স্ট্যাটাসটি দেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬ টা ৮ মিনিটে দেয়া স্ট্যাটাসটি ইতমধ্যে ভাইরাল হয়ে গেছে।দুই বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাসে আমির শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।এ প্রতিবেদন লেখার পর্যন্ত স্ট্যাটাসটিতে ১৬৪ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার […]
হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সিসি ইউ-তে ভর্তি করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।শায়রুল কবির জানান, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। […]
বাড়িওয়ালা কি যখন খুশি ভাড়া বাড়াতে পারেন, আইনের স্পষ্ট ব্যাখ্যা দিলো দুবাই কর্তৃপক্ষ

দুবাইয়ে বাড়িওয়ালা কি যখন খুশি ভাড়া বাড়াতে পারেন? এক বছরে একাধিকবার ভাড়া বাড়ানো কি বৈধ? এমন সব প্রশ্নের জবাবে ভাড়াবিষয়ক আইনের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে দুবাই কর্তৃপক্ষ।প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দুবাইয়ে ভাড়া বৃদ্ধির বিষয়টি ২০১৩ সালের ডিক্রি নং (৪৩) এবং ২০০৮ সালের আইন নং (৩৩) (যা ২০০৭ সালের আইন নং ২৬ সংশোধন করে) অনুযায়ী নিয়ন্ত্রিত। […]
দাম বাড়ল স্বর্ণ-রুপা: আজ দেশে ভরিতে কত টাকায় বিক্রি হচ্ছে

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু। শনিবার সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।শনিবার সকাল সোয়া ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়। স্থানীয় বাজারে তেজাবি […]
পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৭, বদলা নেয়ার ঘোষণা আফগানিস্তানের

আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু। রোববার (২২ ফেব্রুয়ারি) তালেবান কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আফগান টাইমস।প্রতিবেদনে বলা হয়, নাঙ্গারহার প্রদেশের বেহসুদ জেলার একটি কৃষকের বাড়িতে শনিবার দিবাগত রাতে বিমান হামলা চালানো হয়। তালেবান প্রশাসনের দাবি, হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস […]
দিল্লির বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার আশপাশে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা এবং উত্তর ভারতের একাধিক মন্দিরে হামলার সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্য পেয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। এমন পরিস্থিতিতে দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, পশ্চিমবঙ্গ ও তামিলনাডু থেকে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, গ্রেপ্তার […]
সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাসহ ১১ আসামির বিরুদ্ধে প্রতিবেদন ৯ এপ্রিল

চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে, তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন।গত […]
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবি সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি মাসের ২৮ তারিখ জাতীয় দলে তার […]