সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবি সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি মাসের ২৮ তারিখ জাতীয় দলে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। বিসিবি তাকে রেখে দিতে চায়েছিল। তবে, ব্যক্তিগত কারণে এই দায়িত্বে আর থাকতে আগ্রহী নন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
ইতোমধ্যে বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়েও দিয়েছেন লিপু। তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাওয়ায় জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিতে সম্প্রতি তাকে প্রস্তাব দেয়া হয়। এ নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা আসলো।
হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories