শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি স্ট্যাটাসটি দেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬ টা ৮ মিনিটে দেয়া স্ট্যাটাসটি ইতমধ্যে ভাইরাল হয়ে গেছে।
দুই বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাসে আমির শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।
এ প্রতিবেদন লেখার পর্যন্ত স্ট্যাটাসটিতে ১৬৪ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। একই সময় ২০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় স্লোগান ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ। তবে গতকাল হঠাৎ করেই এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পোস্টে শব্দবন্ধটি ঘুরেফিরে আসছে। এর পেছনে রয়েছে ভাষা ও পরিচয়বিষয়ক বিতর্ক।
এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এটিকে নতুন করে আলোচনায় আনেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালবাসুন। নিজের যা আছে, সেটাকে ভালবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।’
এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট দিতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories