শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাতে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তের গুলি ফ্রান্সে পোশাক রপ্তানি কমেছে ৪.৯১ শতাংশ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, বদলাবে শিখনপদ্ধতি রুমিন ফারহানা -ওসি মুঞ্জুর বাগ্‌বিতণ্ডা: থানায় পুলিশের জিডি, তৈরি হচ্ছে উপস্থিত ব্যক্তিদের তালিকা মাদরাসার বিরুদ্ধে নই, ধর্মের আড়ালে অপরাধীদের বিরুদ্ধে’: শাহজালাল রুমি গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি শীর্ষ আলেমদের টঙ্গীতে চলন্ত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সিসি ইউ-তে ভর্তি করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বেগম সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানিয়েছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম সেলিমা রহমানকে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের সদস্য ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিএনপি নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories