শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাতে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তের গুলি ফ্রান্সে পোশাক রপ্তানি কমেছে ৪.৯১ শতাংশ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, বদলাবে শিখনপদ্ধতি রুমিন ফারহানা -ওসি মুঞ্জুর বাগ্‌বিতণ্ডা: থানায় পুলিশের জিডি, তৈরি হচ্ছে উপস্থিত ব্যক্তিদের তালিকা মাদরাসার বিরুদ্ধে নই, ধর্মের আড়ালে অপরাধীদের বিরুদ্ধে’: শাহজালাল রুমি গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি শীর্ষ আলেমদের টঙ্গীতে চলন্ত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা

একদিন এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার
একদিন এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে: ডা. শফিকুর রহমান

ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ‘ইয়াতিমদের সম্মানে’ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে এমনটা জানান তিনি।
জামায়াত আমির বলেন, একদিন দেশে এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে৷ জামায়াত সে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে। এ সময় সবাইকে দলীয় রাজনৈতিক সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এই সহযোগিতা নেয়া আপনাদের দায়িত্ব। কিন্তু এর বিপরীত কিছু হলে, আমরা ১৮ কোটি মানুষের পক্ষে থাকব, আমরা কোনো আপস করব না।
গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুতির খবর পেয়েছি। এটি গ্রহণযোগ্য নয়৷ এই ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতের অন্তরায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories