পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট, ‘আইডি হ্যাক’ হয়েছিল দাবি নাসিমের

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বিতর্কিত এক পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। তবে নিজের আইডি হ্যাক হয়েছিল বলে পরবর্তীতে দাবি করেছেন এই পেসার। প্রতিবেদন জিও সুপারের।ঘটনাটি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী ম্যাচের। ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামে হায়দরাবাদ কিংসম্যান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রধান অতিথি […]
ভিয়েতনামে আর্চারিতে স্বর্ণ জিতে ফুটবলের প্রতিশোধ নিল বাংলাদেশ

ফুটবলে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। পরদিনই ফুটবলের প্রতিশোধ এবার আর্চারিতে নিল লাল-সবুজ জার্সিধারীরা। আজ এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ।মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে। আজ ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারিয়ে […]
এসি নষ্টে শাকিব খানের ‘প্রিন্স’ দেখার সুযোগ হয়নি, দর্শকদের টাকা ফেরত

ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ যেন বিপত্তির পাহাড়ে আটকে গেছে। দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে নির্ধারিত সময়ে সার্ভার সমস্যা এবং এসি নষ্ট থাকার কারণে দর্শকরা সিনেমা দেখতে পারেননি। হতাশ দর্শকরা কিছু হলে ক্ষুব্ধ হয়ে ভাঙচুর পর্যন্ত করেছেন।সিনেমাটির পরিচালক আবু হায়াত মামুদ জানিয়েছেন, এসি বিকল থাকায় দর্শকদের স্বস্তি […]
অ্যাভাটার ফোর’ কবে আসছে? অবশেষে মুক্তির তারিখ জানালো ডিজনি

সিনেমা প্রেমীদের জন্য ‘অ্যাভাটার’ শুধু একটি সিনেমা নয়, বরং এক অন্য জগতের অভিজ্ঞতা। সেই জগতেই আবার ফিরতে চান দর্শকরা। তবে এবার অপেক্ষাটা একটু বেশিই দীর্ঘ হতে যাচ্ছে। সম্প্রতি ওয়াল্ট ডিজনি কোম্পানি তাদের নতুন স্টুডিও রিলিজ সূচি প্রকাশ করেছে আর তাতেই সামনে এসেছে বহু প্রতীক্ষিত ‘অ্যাভাটার ফোর’-এর সম্ভাব্য মুক্তির তারিখ।ডিজনি জানিয়েছে, ‘অ্যাভাটার ফোর’ মুক্তির জন্য নির্ধারিত […]
ভিয়েতনামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবস

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করেছে। শহরের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী গুয়েন মান কুওং।অনুষ্ঠানে হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং সেখানে […]
প্রাণহানি বেড়ে ২৬, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান ও শনাক্তকরণ প্রক্রিয়া শেষে নিহতদের মধ্যে ২৩ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২২ জনের মরদেহ ইতোমধ্যে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর […]
কালরাতে সবচেয়ে বেশি শহিদ হয়েছেন রাজারবাগে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সবচাইতে বেশি শহিদ হয়েছেন এই রাজারবাগে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রথম ম্যাসাকার বা গণহত্যাটা শুরু হয়েছে এই রাজাবাগ পুলিশ লাইনে। এখান থেকেই পরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল এবং অন্যান্য জায়গায় পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি। বৃহস্পতিবার (২৬ […]
স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের স্মরণে দোয়া করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে […]
স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সরকারের: মির্জা ফখরুল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে সরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনগুলোতে দেশকে সত্যিকার অর্থে […]
ইসরায়েলের ২ ট্যাংকে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র: দাবি সশস্ত্র গোষ্ঠীর

দক্ষিণ লেবাননে দুটি ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ নিয়ে একদিনে সাতটি ইসরায়েলি ট্যাংকে হামলা চালানোর দাবি করল গোষ্ঠীটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।হিজবুল্লাহ জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার কানতারা শহরের কাছে […]