গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামীরা […]
কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিভিন্ন সংগঠন নেতাদের নিন্দা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (২৬) নামে এক তরুণ সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার শিমরাইল গ্রামের নিজ বাড়ির কাছ থেকে তাকে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়। নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত […]
ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে এক আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতারা যদি জ্বালানি তেল ক্রয়ে এখনই সংযত না হন, তবে আগামী ১০ দিন পর পাম্পগুলোতে কোনো তেল অবশিষ্ট থাকবে না।শুক্রবার (২৭ মার্চ) মালিক সমিতি এই আশঙ্কার কথা জানিয়েছে।বিস্তারিত আসছে…
শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই অবস্থা শুরু হওয়ার পর ২৮ দিনের পরিসংখ্যান এটি।শুক্রবার (২৭ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের […]
যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেয়া দুই শুটারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় র্যাব-৪ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন কোম্পানি কমান্ডার (সদর […]
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে শোক ও উত্তেজনার মধ্যেই সামনে এসেছে তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি। তেহরান থেকে প্রকাশিত এই ছবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে তার হত্যাকাণ্ড ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে।সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ইরানের রাজধানী তেহরান থেকে দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ […]
ইরানের হামলার জেরে চরে আটকে পড়েছে থাই পণ্যবাহী জাহাজ

হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই হামলার শিকার থাইল্যান্ডের একটি পণ্যবাহী জাহাজ ইরানের কেশম দ্বীপের কাছে আটকে পড়েছে। চলতি মাসের শুরুর দিকে হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার হয়েছিল জাহাজটি। বিস্ফোরণে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন লাগার পর নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনায় এখনও ৩ নাবিক নিখোঁজ রয়েছেন।বার্তাসংস্থা রয়টার্স বলছে, হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত […]
আবু সাঈদ হত্যায় নতুন সিসিটিভি ফুটেজ, সরাসরি যুক্ত থাকলেও এসি ইমরানকে করা হয়নি আসামি

২০২৪ সালের ১৬ জুলাই; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে প্রকাশ্যে গুলি করা হয়, আবু সাঈদকে। সেদিন বিশ্ববিদ্যালয়ের ভেতর কী ঘটেছিল, তার একটি সিসিক্যামেরার ফুটেজ এসেছে যেখানে দেখা যায়, সাদা হেলমেট পরা অবস্থায় লাঠি হাতে ছোটাছুটি করছেন পুলিশের সহকারী কমিশনার (এসি) আল ইমরান হোসেন।তবে এই ইমরানকে কোনো এক অজ্ঞাত কারণে আবু সাঈদ হত্যা মামলায় আসামি […]
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (২৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি […]
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে নতুন নির্দেশনা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (স্কুল-কলেজ) অ্যাডহক কমিটি গঠন নিয়ে নতুন ও জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র পালনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।এতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ […]