বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৪ বার

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই অবস্থা শুরু হওয়ার পর ২৮ দিনের পরিসংখ্যান এটি।
শুক্রবার (২৭ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকার কারণে আজও বাতিল হয়েছে ২২টি ফ্লাইট।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি ফ্লাইট।
এদিকে, ফ্লাইট বাতিলের এই পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ছিল ১ হাজার ৫৮টি। এ সময়ে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী বিভিন্ন ফ্লাইট চলাচল করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ মার্চ মোট ৪৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৬টি, সৌদি আরবগামী ১৭টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট রয়েছে। ইউএইগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ৪টি এবং শারজাহগামী ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories