রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

অ্যাভাটার ফোর’ কবে আসছে? অবশেষে মুক্তির তারিখ জানালো ডিজনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪০ বার

সিনেমা প্রেমীদের জন্য ‘অ্যাভাটার’ শুধু একটি সিনেমা নয়, বরং এক অন্য জগতের অভিজ্ঞতা। সেই জগতেই আবার ফিরতে চান দর্শকরা। তবে এবার অপেক্ষাটা একটু বেশিই দীর্ঘ হতে যাচ্ছে। সম্প্রতি ওয়াল্ট ডিজনি কোম্পানি তাদের নতুন স্টুডিও রিলিজ সূচি প্রকাশ করেছে আর তাতেই সামনে এসেছে বহু প্রতীক্ষিত ‘অ্যাভাটার ফোর’-এর সম্ভাব্য মুক্তির তারিখ।
ডিজনি জানিয়েছে, ‘অ্যাভাটার ফোর’ মুক্তির জন্য নির্ধারিত হয়েছে ২১ ডিসেম্বর ২০২৯। তবে এই তারিখ এখনও চূড়ান্ত নয় পরিস্থিতি অনুযায়ী বদলাতেও পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে এই সূচির উল্লেখ পাওয়া যায়, যা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। এই ঘোষণার পর অনেক ভক্তই আনন্দ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সন্দেহও প্রকাশ করছেন।
পরিচালক জেমস ক্যামেরনের তৈরি এই ফ্র্যাঞ্চাইজি বরাবরই বক্স অফিসে রেকর্ড গড়েছে। সবশেষ মুক্তি পাওয়া তৃতীয় সিনেমা অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ ২০২৫ সালের ১৯ ডিসেম্বর মুক্তির পর বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলে। মুক্তির কিছুদিনের মধ্যেই আয় ছাড়িয়ে যায় ১ বিলিয়ন ডলার আয় করেছিল সিনেমাটি। এছাড়াও সিনেমাটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ “সিনেমাটিক এন্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট” বিভাগে মনোনয়ন পায়।
অ্যাভাটার’ সিরিজের প্রতিটি সিনেমা তৈরি করতে সময় লাগে অনেক বেশি। কারণ অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট, জটিল আন্ডারওয়াটার শুটিং এবং গল্পের বিশাল বিস্তার। শোনা যাচ্ছে, ‘অ্যাভাটার ফোর’-এর কিছু অংশ আগেই শুট করা হয়েছে, বিশেষ করে শিশু চরিত্রগুলোর বয়স ধরে রাখার জন্য। তবে পুরো কাজ শুরু হতে এখনও সময় লাগতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories