ফুটবলে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। পরদিনই ফুটবলের প্রতিশোধ এবার আর্চারিতে নিল লাল-সবুজ জার্সিধারীরা। আজ এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ।
মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে। আজ ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারিয়ে জেতে শিরোপা।
থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে এদিন শুরুর দুই সেটে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভিয়েতনাম। কিন্তু উজ্জীবিত বাংলাদেশকে আটকাতে পারেনি। বাংলাদেশ দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ।
কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা পেয়েছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *