হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালিতে স্বস্তির খবর এসেছে বাংলাদেশের জন্য। ইরান জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুপ্রতিম’ দেশের জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেয়া হবে। এতে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ চেইনে কিছুটা স্বস্তি আসতে পারে।মূলত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। তবে পুরো প্রণালি বন্ধ না করে […]

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ মার্চ) গভীর রাতে তাকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে।বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে লেফটেন্যান্ট […]

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মন্ত্রী পরিষদ সচিব বলেন, এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট (পর্যাপ্ত মজুত) রয়েছে। আমাদের আগে যেখানে ১৫ দিনের একটা রিজার্ভ থাকতো, সেখানে আমাদের বর্তমানে এক […]

১৬ জেলায় শিক্ষকদের চাঁদা পরিশোধে নতুন নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বার্ষিক চাঁদা প্রদানে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম (TWTMS) সফটওয়্যারের মাধ্যমে এই চাঁদা পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে এবং নির্দিষ্ট ১৬ জেলার শিক্ষকদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে চাঁদা জমা দিতে বলা হয়েছে।বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক চিঠিতে জানানো […]

গণহত্যা দিবসে ঢাবিতে মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধা নিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘গণহত্যা দিবস’। ১৯৭১ সালের ২৫ মার্চের বিভীষিকাময় কালরাত্রির স্মরণে বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।পরবর্তীতে সন্ধ্যায় স্মৃতি চিরন্তন চত্বরে […]

ব্রাজিলের সামনে আজ ফ্রান্সকে স্পর্শ করার চ্যালেঞ্জ

এগারো বছর পর আজ আবারও ব্রাজিল-ফ্রান্স ম্যাচ। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াই হবে বিশ্বকাপের শহর বোস্টনে। রাত ২টায় শুরু হবে ম্যাচ। যে ম্যাচকে মর্যাদার লড়াই হিসেবে আখ্যা দিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। আর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে বারবার মুখোমুখি হতে হচ্ছে নেইমার ইস্যুতে।ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘ব্রাজিলের সাথে খেলা সবসময় বিশেষ কিছু। এরকম ম্যাচ খেলার […]

কেউ তাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে চায়নি, ভারতের সাবেক ক্রিকেটারের কষ্টের গল্প

ভারতের সাবেক লেগ-স্পিনার লক্ষণ শিবরামকৃষ্ণান ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই বর্ণবাদসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। একসময় ভারতের অন্যতম প্রতিভাবান তরুণ ক্রিকেটার হিসেবে বিবেচিত হলেও কৈশোরেই তাকে ‘মদ্যপ’ হিসেবে আখ্যা দেয়া হয়। মাদক ও অ্যালকোহল সেবনের অভিযোগ তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর, বিশেষ করে যখন বর্ণবাদী আচরণও ছিল তার নিত্যসঙ্গী। পরবর্তীতে তিনি মানসিক অবসাদের সঙ্গেও লড়াই শুরু করেন। […]

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নিউজ প্রেজেন্টার, মডেল ও অভিনেত্রী কালিয়া

মারা গেলেন ভারতের রাজস্থানের জয়পুরভিত্তিক নিউজ প্রেজেন্টার এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। গত ২৩ মার্চ রাতে জয়পুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে মাত্র ৩০ বছর বয়স হয়েছিল। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রি ও সহকর্মীদের মধ্যে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ মার্চ রাত প্রায় ১১টা ৩০ মিনিটের দিকে শিপ্রা […]

দিনটি গণহত্যা দিবস হওয়ায় জন্মদিন উদযাপন করি না : ফারুক আহমেদ

খ্যাতিমান নাট্যভিনেতা ফারুক আহমেদ। মঞ্চ থেকে টিভি নাটক, চলচ্চিত্র কিংবা টেলিফিল্ম―সব মাধ্যমেই অভিনয়গুণে খ্যাতি অর্জন করেছেন। দর্শকহৃদয়ে জায়গা করে নেয়ার পাশাপাশি ইন্ডাস্ট্রিতেও বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন। অভিনেতার বাইরে নিয়মিত লেখালেখিও করতে দেখা যায় তাকে। এরইমধ্যে বইও প্রকাশ করেছেন। কিছুদিন আগেই ঢাকা থিয়েটারের জন্য মঞ্চ নাটকে নির্দেশনা শুরু করেছেন গুণী এ অভিনেতা।এ অভিনেতা সাধারণত কাজ […]

স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এখন এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির দিকে এগোচ্ছে, যা নিজেই পরিকল্পনা করতে, বিশ্লেষণ চালাতে এবং জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবে। আগামী কয়েক বছরের জন্য এই প্রকল্পটিকেই তারা প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে।প্রথমে প্রশ্নের উত্তর দেওয়া এবং শিক্ষায় সহায়তার জন্য এআই চ্যাটবটের ব্যবহার […]