ভারতের সাবেক লেগ-স্পিনার লক্ষণ শিবরামকৃষ্ণান ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই বর্ণবাদসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। একসময় ভারতের অন্যতম প্রতিভাবান তরুণ ক্রিকেটার হিসেবে বিবেচিত হলেও কৈশোরেই তাকে ‘মদ্যপ’ হিসেবে আখ্যা দেয়া হয়। মাদক ও অ্যালকোহল সেবনের অভিযোগ তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর, বিশেষ করে যখন বর্ণবাদী আচরণও ছিল তার নিত্যসঙ্গী। পরবর্তীতে তিনি মানসিক অবসাদের সঙ্গেও লড়াই শুরু করেন। প্রতিবেদন এনডিটিভির।
ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে সিভারামকৃষ্ণান জানান, মাত্র ১৭ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক হলেও ক্রমাগত মিথ্যা অভিযোগে তার সুনাম নষ্ট হয়ে যায়। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটার হওয়া সত্ত্বেও বিয়ের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, ‘মানুষ খারাপ কথা ছড়াতে ভালোবাসে। আমার আন্তর্জাতিক সফরগুলো হয়েছে ১৬ থেকে ১৯ বছর বয়সে। তখন আমি অপ্রাপ্তবয়স্ক, হোটেলে আমাকে কীভাবে মদ পরিবেশন করা হতো? আমি জীবনে কখনো মাদক গ্রহণ করিনি। পরে জীবনে কিছু বিয়ার খেয়েছি; তা অস্বীকার করছি না। কিন্তু ভাবুন, ১৯ বছর বয়সে কাউকে ‘মদ্যপ বা মাদকাসক্ত বলা হচ্ছে।
তিনি জানান, তার বাবা-মা একসময় পত্রিকায় তার জন্য বিয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন, যেখানে তাকে টেস্ট ক্রিকেটার ও ফ্ল্যাটের মালিক হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু দুই সপ্তাহ পর পোস্ট বক্স খুলে দেখা যায়, একটি আবেদনও আসেনি।
সিভারামকৃষ্ণানের ভাষায়, ‘এর মানে মানুষ আমার সুনাম এতটাই নষ্ট করেছিল যে কেউ তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায়নি