রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নিউজ প্রেজেন্টার, মডেল ও অভিনেত্রী কালিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৬ বার
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সংবাদ উপস্থাপক, মডেল ও অভিনেত্রী কালিয়া

মারা গেলেন ভারতের রাজস্থানের জয়পুরভিত্তিক নিউজ প্রেজেন্টার এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। গত ২৩ মার্চ রাতে জয়পুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে মাত্র ৩০ বছর বয়স হয়েছিল। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রি ও সহকর্মীদের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ মার্চ রাত প্রায় ১১টা ৩০ মিনিটের দিকে শিপ্রা পথ রোডে সড়ক দুর্ঘটনাটি ঘটে। কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন কালিয়া। এ সময় হঠাৎ করেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায়।
দুর্ঘটনাস্থলের সিসিটিভ ফুটেজে দেখা গেছে, ডিভাইডারে ধাক্কার পর গাড়িটি বাম দিকে উল্টে যায়। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ি সোজা করে অভিনেত্রীকে উদ্ধার করেন। পরে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।
জানা গেছে, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই মৃত্যু হয়েছে কালিয়ার। এ ঘটনায় ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনেত্রীর গাড়ি অতিরিক্ত গতিতে ছিল, নাকি অন্য কোনো গাড়ি ওভারটেক করার চেষ্টা করছিল―সেসব খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, মডেলিং, উপস্থাপনা ও অভিনয়―সব মাধ্যমেই বেশ পরিচিতি লাভ করেছিলেন হর্ষিল কালিয়া। ডিজনি প্লাস হটস্টারের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ দেখা গেছে। এতে অনুপ্রিয়া গোয়েঙ্কা, জশপাল শর্মা, সাহিল ভাইদ ও ভৎসল শেঠের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
নিউজ প্রেজেন্টার হিসেবেও কাজ করেছেন এ অভিনেত্রী। এমনকি একাধিক রাজস্থানি মিউজিক ভিডিওতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কালিয়া।
ছোটবেলা থেকেই পারফর্মিং আর্টসের প্রতি বেশ ঝোঁক ছিল তার। স্কুলজীবনে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। পরবর্তীতে ভাটখান্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে প্রশিক্ষণ নেন। ‘মিস দিভা রাজস্থানি ২০২১’ এবং ‘মিস পিঙ্ক সিটি’ রিয়েলিটি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার-আপ হয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories