বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

১৬ জেলায় শিক্ষকদের চাঁদা পরিশোধে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৪ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বার্ষিক চাঁদা প্রদানে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম (TWTMS) সফটওয়্যারের মাধ্যমে এই চাঁদা পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে এবং নির্দিষ্ট ১৬ জেলার শিক্ষকদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে চাঁদা জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক চিঠিতে জানানো হয়, দেশের সব জেলায় একসঙ্গে কার্যক্রম চালু না করে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রথম ধাপে বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজার, পটুয়াখালী, সিলেট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনা জেলার শিক্ষকদের এই নির্দেশনার আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসব জেলায় কর্মরত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অবশ্যই TWTMS সফটওয়্যারের মাধ্যমে বার্ষিক চাঁদা পরিশোধ করতে হবে এবং কোনো ধরনের ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে জেলা পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সফটওয়্যারভিত্তিক নতুন এই ব্যবস্থায় হঠাৎ করে সব জেলায় একযোগে চাপ সৃষ্টি হতে পারে। তাই পরীক্ষামূলকভাবে ১৬ জেলা করে কার্যক্রম চালু করা হচ্ছে। এর আগে যেসব জেলায় এই প্রক্রিয়া শুরু হয়েছিল, সেগুলোতে রিমাইন্ডার দেয়া হয়েছে এবং এবার নতুন ১৬ জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, এসব জেলার প্রতিটি উপজেলায় নির্দেশনাটি কার্যকর করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সাল বা পরবর্তী কোনো বছরে যদি কোনো শিক্ষক বা উপজেলা পর্যায়ে ম্যানুয়ালি ২০০ টাকা হারে চাঁদা জমা দিয়ে থাকেন, তাহলে ১৫ মার্চ জারি করা পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories