রাজাপুরে ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ, আহত-৩

ঝালকাঠির রাজাপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সজিবসহ তিনজন আহত হয়েছেন।সোমবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিব। এছাড়াও আহত হয়েছেন তার বড় ভাই বাবুল ও কাইফ নামে আরও একজন।আহত ও স্থানীয়দের অভিযোগ, […]
সাভারে এনসিপির মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নগরীর জামালখান চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা সাভারে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় বোমা হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ এবং ‘গণতান্ত্রিক কর্মসূচির ওপর পরিকল্পিত হামলা’ হিসেবে অভিহিত করেন। তারা অভিযোগ করেন, […]
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে চীন সরকারের কার্যকর ও জোরালো […]
বাজেট বাস্তবায়নে শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান

শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নকে জাতীয় বাজেট বাস্তবায়নের মূল কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা।মঙ্গলবার (৭ জুলাই) গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে গ্রিন বিজনেস স্কুল (জিবিএস) আয়োজিত ‘বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৬-২৭ : পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল […]
মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলার প্রতিক্রিয়ায় তেহরান ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে তারা ‘শক্তিশালী হামলা’ চালিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে […]
খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরানের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে এই আঘাত হানা হয়েছে।সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওয়াশিংটন এই কঠোর সামরিক […]
হানিট্র্যাপ মামলায় ত্রিশাল মহিলাদলের নেত্রী গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক শিরিনা আক্তারকে একটি হানিট্র্যাপ (ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া) মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নগরীর আলমগীর মুনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজ এলাকা থেকে তাকে আরও একজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়।কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, সম্প্রতি ত্রিশালের ইসলামী ব্যাংকের কর্মকর্তা শামীমকে হানিট্র্যাপের মাধ্যমে ফাঁদে ফেলার অভিযোগে কোতোয়ালী মডেল […]
মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব […]
পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বিভিন্ন বিষয়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে।এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। টানা তিন দিন শুনানির পর আদালত রায়ের জন্য দিনটি নির্ধারণ […]
সাতদিনের ‘প্রেমিক’কে ছাড়াতে গিয়ে ৮০ হাজার টাকা খোয়ালেন তরুণী

হোয়াটসঅ্যাপে মাত্র সাতদিনের পরিচয়ে এক কথিত লন্ডন প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরিশালের এক তরুণীর। তবে এই পরিচয়ই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। লন্ডনপ্রবাসী পরিচয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ওই তরুণী খুইয়েছেন ৮০ হাজার টাকা।জিডি সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের সদস্য ইমরান নিজেকে লন্ডনপ্রবাসী হিসেবে পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে। সম্পর্ক […]