ফরিদপুরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, দুই মণ মাংস ধ্বংস

ফরিদপুরের মধুখালীতে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সকালে মধুখালী উপজেলার বাগাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান বাগাট বাজারে […]
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে তাণ্ডব, তাঁতীদল নেতা খোকনসহ ৩ জন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর দাঁড়াইল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সদস্য সচিব (সংগঠনের পরিচয় অনুযায়ী) মনোয়ার হোসেন খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। প্রাথমিকভাবে ছয়জনকে আটক করা হলেও তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়। পরে খোকন, তার ছেলে আশরাফুল ইসলাম […]
কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ ২০০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান মালুরি রাতের বাজারে (পাসার মালাম) বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। অভিযানে বাংলাদেশিসহ সাত দেশের ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর অন্যান্য রাতের বাজার ও বিদেশিদের সমাগমস্থলেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে […]
নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্সে দীর্ঘদিনের টিকটক-সংক্রান্ত বিরোধের জেরে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সুলতানা রাজিয়া (৪০) নামে এক বাংলাদেশি নারীকে দোষী সাব্যস্ত করেছে একটি ফেডারেল জুরি।প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৩ সালের ২৭ মার্চ জ্যামাইকায় খাবার কিনে বাড়ি ফেরার পথে মোবারক দেওয়ানকে অপহরণ করা হয়। এ ঘটনায় নেতৃত্ব দেন সুপারমার্কেট মালিক আবু চৌধুরী, যিনি প্রতিশোধমূলক […]
বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের আশপাশ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই

বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর থেকে নিষিদ্ধ আকাশসীমায় অবৈধভাবে ড্রোন ওড়ানোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬০০টিরও বেশি ড্রোন জব্দ করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি জানিয়েছে, ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুর আশপাশে এসব ড্রোন উড়ানো হচ্ছিল, যা অস্থায়ী উড়ান-নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল।এফবিআই জানায়, স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদিত অপারেটরদের সঙ্গে […]
২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে অত্যন্ত শক্তিশালী এবং অতি বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ সুপার টাইফুন বাভি সরাসরি আঘাত হেনেছে।বর্তমানে এই অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং সাড়ে তিনশত কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছেসোমবার (৬ জুলাই) মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর বা এনডব্লিউএস এই ঝড়ের কারণে উপকূলীয় […]
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে পরপর আঘাত হানা জোড়া ভূমিকম্পে আরও অন্তত ১৬হাজার ৭০০ বাসিন্দা আহত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। সোমবার (০৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রোববার দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে […]
সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ সবাইকে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো নাগরিক বাদ যাবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে। দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই।সোমবার (৬ জুলাই) অর্থ […]
ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক

ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন জাহিদুল হক। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে টানা ১৫ বছর কাজ করে তিনি গড়ে তুলেছেন দেশের ব্যাংকিং খাতের অন্যতম শক্তিশালী প্রযুক্তি বিভাগ।শুধু প্রযুক্তি নয়, ব্যাংকিং ব্যবসার নানা দিকেও তাঁর হাতেখড়ি হয়েছে […]
নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’-এর সমাপনী, সনদপত্র বিতরণ ও বিনিয়োগ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ জুলাই) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নোয়াখালী জোনাল অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর […]