রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

ফরিদপুরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, দুই মণ মাংস ধ্বংস

ফরিদপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার

ফরিদপুরের মধুখালীতে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে মধুখালী উপজেলার বাগাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান বাগাট বাজারে অভিযান চালান। এ সময় স্থানীয় মাংস ব্যবসায়ী মো. জাকির হোসেনের দোকানে গিয়ে অস্বাস্থ্যকর ও পচা মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দোষী সাব্যস্ত করে ব্যবসায়ী জাকির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে দোকান থেকে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে. এম. তানজির নাঈম জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories