বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

সাভারে এনসিপির মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৪ বার

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নগরীর জামালখান চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সাভারে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় বোমা হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ এবং ‘গণতান্ত্রিক কর্মসূচির ওপর পরিকল্পিত হামলা’ হিসেবে অভিহিত করেন। তারা অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন নেতারা।
চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাতুল্লাহ বিন আবির ও নিজাম উদ্দিন বলেন, “সরকার বিরোধী দলের কণ্ঠরোধ করতে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এসব করছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।
সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন, আজগর আলী আশিক এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে এনসিপির অবস্থান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories