বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৪ বার

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে চীন সরকারের কার্যকর ও জোরালো সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গা ইস্যুতে চীনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষ দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) এবং বাংলাদেশে চীনের বিনিয়োগে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও গভীর, সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories