সিলেট আদালতে জামায়াত-সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী জামায়াত-সমর্থিত ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়নে সরকারের অনীহাসহ বিভিন্ন অভিযোগ তুলে তারা পদত্যাগ করেছেন।বুধবার সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন তারা।বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক […]
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলো পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান এবং আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ। সম্পর্কে তারা চাচাতো ভাই।পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, দুপুরে ইমরান ও জোনায়েদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা অন্য শিশুদের সঙ্গে পানিতে […]
চার সাংবাদিকের মুক্তি চাইল অ্যামনেস্টিসহ ৫ আন্তর্জাতিক সংস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে চলমান তদন্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে পাঁচটি আন্তর্জাতিক মানবাধিকার ও সংবাদমাধ্যম অধিকার বিষয়ক সংস্থা। একই সঙ্গে ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুসহ বিচারপূর্ব আটকাবস্থায় (প্রি-ট্রায়াল ডিটেনশন) থাকা চার সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং […]
জিএমপি পুলিশের বিশেষ অভিযানে ২ পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার-২

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস কর্মকর্তার সমন্বয়ে […]
গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার ঘোষণার আলোকে গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়ার নেতৃত্বে কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলার কামারজুরী সরকারি প্রাথমিক […]
কুমিল্লা প্রেস ক্লাবের সদস্যপদ বঞ্চিত সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

কুমিল্লা সবার, প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ এর উদ্যেগে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গনে কুমিল্লা’য় কর্মরত সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন।বুধবার(১৫ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত সাংবাদিকদের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।অবস্থান কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, অবিলম্বে কুমিল্লা প্রেসক্লাবের সদস্যপদে বঞ্চিত পেশাদার সাংবাদিকদের সদস্য পদ বহাল না […]
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. আলভী ও মো. ইয়াসিনের নেতৃত্বে শহরের বড়পুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান […]
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক স্থানে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার সোনাহার ইউনিয়নের মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকায় নিজ জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০)। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য […]
উল্লাপাড়ায় হাইওয়ে রেস্টুরেন্ট ও বেকারি কারখানায় যৌথ অভিযান॥ ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল, সলঙ্গা ও পাঁচলিয়া এলাকার বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, […]
মাতৃরুপী নারীর এ কেমন নিষ্ঠুরতা….

মাতৃরুপী একজন নারীর এ কেমন নিষ্ঠুরতা ! নরসিংদীর মাধবদীতে দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে শিশুটির আপন চাচীর বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে ওই পাষন্ড নারী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন শিশুটির পিতা কাউসার মিয়া।মঙ্গলাবার (১৪ জুলাই) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। […]