শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২০ বার

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান এবং আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ। সম্পর্কে তারা চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, দুপুরে ইমরান ও জোনায়েদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা অন্য শিশুদের সঙ্গে পানিতে ডুব দেওয়ার পর আর উপরে না উঠলে সঙ্গে থাকা বাইজিদ নামের এক শিশুর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে।
তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন সমকালকে বলেন, পুকুর থেকেই মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিনা ময়নাতদন্তে শিশু দুটির পরিবার বিকেলে তাদের দাফন সম্পন্ন করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories