শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লা প্রেস ক্লাবের সদস্যপদ বঞ্চিত সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৩ বার

কুমিল্লা সবার, প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ এর উদ্যেগে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গনে কুমিল্লা’য় কর্মরত সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন।
বুধবার(১৫ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত সাংবাদিকদের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, অবিলম্বে কুমিল্লা প্রেসক্লাবের সদস্যপদে বঞ্চিত পেশাদার সাংবাদিকদের সদস্য পদ বহাল না রাখা হলে ৪৮ ঘন্টার পর আরো কঠোর আন্দোলন করা হবে। বঞ্চিত সাংবাদিকদের সদস্য পদে বহাল না রাখেন তাহলে কুমিল্লা প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি করে বৈষম্য বিরোধী আন্দোলন করা হবে,আমরা কেন বৈষম্যর শিকার হবো, প্রেসক্লাবের সদস্য হওয়া আমাদের নৈতিক অধিকার, এটা যৌক্তিক দাবি। আমরা সকলে সাংবাদিক, আমাদের যোগ্যতা ও অধিকার রয়েছে কুমিল্লা প্রেসক্লাবের সদস্য হওয়া। কেন আমাদের নিয়ে আপনারা তালবাহানা ও নাটক দেখাচ্ছেন।
অবস্থান কর্মসূচির ১ম দিনে আলটিমেটাম দিয়ে বঞ্চিত সাংবাদিক নেতারা আরো বলেন-আগামী শনিবার (১৮ জুলাই) এর মধ্যে পেশাদার বঞ্চিত সাংবাদিকদের কুমিল্লা প্রেসক্লাবের সদস্যপদে বহাল না রাখলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিবেন।
অবস্থান কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন-দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, দীপ্ত টিভি কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, চ্যানেল এস টিভির কুমিল্লা প্রতিনিধি রাজিব সাহা, নাগরিক টিভির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, দৈনিক সময়ের আলো কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খাঁন রাফি, গ্লোবাল টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু নাসের খাঁন পলাশ , গ্লোবাল টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি সাইফুদ্দিন রনি, দৈনিক রূপসী বাংলা পত্রিকার /বিজনেস বাংলাদেশ স্টাফ রিপোর্টার আয়োশা আক্তার, দৈনিক মানবকন্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মানছুর, দৈনিক কালবেলার প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী, কুমিল্লা টুডে নিউজের সম্পাদক তৌহিদ খন্দকার তপু,রবিউল আলম জয়যাত্রা টিভি/ দৈনিক সকাল,সুৃমন আহমেদ বার্তা বাজার, নুরুল হক নুরু ডাক প্রতিদিন, মো : ইয়াসিন মিয়া দৈনিক ভোরের কলাম, শাকাওয়াত হোসেন দৈনিক গণকন্ঠ, মামুন চৌধুরী কুমিল্লার আলো, মো: তানিম কে টিভি নিউজ। অবস্থান কর্মসূচির সাথে সম্মতি জ্ঞাপন করেছেন তানভীর দ্বীপু ইন্ডিপেন্ডেন্ট টিভি, নাছির উদ্দীন চৌধুরী ডিভিসি,আবদুল্লাহ আল মারুফ স্টার নিউজ টিভি, আরিফ মজুমদার বাংলা টিভি, ফাহিম মুনতাসীর নয়াদিগন্ত মাল্টিমিডিয়া রিপোর্টার,আবু সুফিয়ান এনটিভি, সাহাব উদ্দিন মোহনা টিভি, সুজন মজুমদার বাংলাভিশন,দুলাল মিয়া দেশ রুপান্তর, হাসিবুল ইসলাম সজীব প্রতিদিনের বাংলাদেশ, ফজলুল হক জয় এশিয়ান টেলিভিশন, রাকিবুল ইসলাম দৈনিক ইনকিলাব ও রাইজিং বিডি, রাকিবুল ইসলাম রানা বিজয় টিভি, সৈয়দ আহসান হাবীব পাখি চ্যানেল ৯, মাঈনুল হক স্বপন সংবাদ প্রতিদিন,সাকলাইন যুবায়ের ঢাকা মেইল/ নয়া শতাব্দী,আরিফ আজগর ঢাকা পোস্ট, রবিউল বাশার আজকের দর্পন,তৌহিদুল ইসলাম ফয়সাল কুমিল্লা আলো,আবদুল আল মাশরুক ফেইস দ্যা পিপলস,সোহাইবুল ইসলাম সোহাগ এশিয়া পোস্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories