বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মিড-ডে মিল অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি হাজ্জাজ গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সিলেট আদালতে জামায়াত-সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

সিলেট প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৭ বার

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী জামায়াত-সমর্থিত ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়নে সরকারের অনীহাসহ বিভিন্ন অভিযোগ তুলে তারা পদত্যাগ করেছেন।
বুধবার সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন তারা।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রতিবাদস্বরূপ তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।
এ ছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে পদত্যাগ করেছেন ১৫ জন। তারা হলেন- অ্যাডভোকেট রবিউল ইসলাম, জুনেদ আহমদ, মোজাম্মিল আলী, রহমত আলী, ইয়াসিন খান, মোহাম্মদ নাজমুল ইসলাম, সালেহ আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কাজী আতিফুল হক, সাদেক আহমদ, মোহাম্মদ ময়নুল ইসলাম, আব্দুল গফ্ফার, আফজল মিয়া তালুকদার, খায়রুল আলম ও মোস্তাফিজুর রহমান।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা সমকালকে বলেন, তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগপত্র দাখিল করেছেন। আবেদনপত্রে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের গণভোট, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রের বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories