বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩০ বার

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. আলভী ও মো. ইয়াসিনের নেতৃত্বে শহরের বড়পুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক, বিশেষ করে এসএস রোড প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। এতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে বাজার স্টেশন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন ইসলামিয়া সরকারি কলেজের শেখ সাকিব ও তানভীর, রজব আলী কলেজের মো. নীরব, আল মাহমুদ ডিগ্রি কলেজের মো. সোহাগ মিয়া, রাশিদাজ্জোহা মহিলা কলেজের মোছা. নির্জনা এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের খালেদ সাইফুল্লাহ।
এছাড়া সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনের প্রতি সংহতি জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে রাজপথে কর্মসূচি চালিয়ে যাবেন। পরে বেলা প্রায় ২টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচির সমাপ্তি হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories