হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ বোধ করলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা নিবিড়ভাবে তাকে […]

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

দল থেকে বহিষ্কৃত কোনো সংসদ সদস্য সংবিধান অনুযায়ী তার আসন ধরে রাখতে পারবেন কি না- এ প্রশ্ন তুলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাখ্যা তুলে ধরে তিনি দাবি করেছেন, দল থেকে ‘নৈতিক স্খলনের’ অভিযোগে বহিষ্কার হওয়া একজন সংসদ সদস্যের পদে বহাল থাকার সুযোগ নেই। একই […]

সংস্কার নিয়ে কথা হবে বিএনপির সঙ্গে,আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলে দলটিকে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।বুধবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন তিন সদস্যের এক প্রতিনিধিদলের […]

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।বুধবার (২২ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, […]

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরো তীব্র করে তুলেছে লোহিত সাগরে নতুন করে শুরু হওয়ার উত্তেজনা। এ অঞ্চলে সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।এতে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে আরেক দফায় প্রভাব পড়তে পারে। এরই মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে, ইরান বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের এই […]

মালয়েশিয়ার জোহরে ৩২ বাংলাদেশি আটক

মালয়েশির জোহর রাজ্যে যৌথ অভিবাসন অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১০৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ৩২ জনই বাংলাদেশি।বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সোমবার রাত ৮টার দিকে জোহরের তামান শ্রী বাহাগিয়া এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। […]

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।অনুমোদিত চুক্তির শর্ত অনুসারে, সৌদি আরব বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে এবং আগামী ৩০ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র সৌদিকে পরমাণু শক্তি সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি ও উপকরণ সরবরাহ করবে, পরামর্শ সহায়তা দেবে। […]

আবার বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন

একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে তিনি দায়িত্বে ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির। তার অধীনেই আসে দেশের ইতিহাসের অন্যতম সাফল্য।২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই সাফল্যই আবার এত দিন পর বিসিবিতে ফেরার সুযোগ করে দিয়েছে খালেদ মাহমুদ সুজনকে। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে বোর্ডে ফেরাতে […]

বিশ্বকাপের পর মুখে সার্জারি, চেনাই যাচ্ছে না ভিনিকে

শ্বকাপ শেষে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। মুখে বিশেষ ধরনের সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচার করানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবি দেখে অনেকেই তাকে চিনতে হিমশিম খাচ্ছেন।সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউরোপে ছুটি কাটিয়ে ব্রাজিলে ফেরার পর গোইয়ানিয়ার একটি বিশেষায়িত ক্লিনিকে তিনি চিবুকের সৌন্দর্যবর্ধক ভারসাম্য আনয়ন-সংক্রান্ত অস্ত্রোপচার করান। এই পদ্ধতিতে মূলত চিবুক ও মুখমণ্ডলের […]

নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ষড়যন্ত্র চারদিক থেকে হচ্ছে। তাই কিছু না […]