মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী সারা বছরই ছড়াচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ২৪ প্রাণহানি কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত জনপ্রিয়তায় বড় ধস, চাপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪ টি চোরাই মোবাইলসহ ২ জন গ্রেফতার

বিশ্বকাপের পর মুখে সার্জারি, চেনাই যাচ্ছে না ভিনিকে

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৪ বার

শ্বকাপ শেষে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। মুখে বিশেষ ধরনের সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচার করানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবি দেখে অনেকেই তাকে চিনতে হিমশিম খাচ্ছেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউরোপে ছুটি কাটিয়ে ব্রাজিলে ফেরার পর গোইয়ানিয়ার একটি বিশেষায়িত ক্লিনিকে তিনি চিবুকের সৌন্দর্যবর্ধক ভারসাম্য আনয়ন-সংক্রান্ত অস্ত্রোপচার করান। এই পদ্ধতিতে মূলত চিবুক ও মুখমণ্ডলের আকৃতিকে আরও ভারসাম্যপূর্ণ ও আকর্ষণীয় করে তোলা হয়।
বিশ্বকাপে ব্যক্তিগতভাবে ভালো খেললেও ব্রাজিলকে শিরোপা জেতাতে পারেননি ভিনিসিয়াস। টুর্নামেন্ট শেষে কিছুদিন অবকাশ যাপন করে দেশে ফিরেই এই অস্ত্রোপচার করান তিনি।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিতে প্রথমে মুখের দৈর্ঘ্য ও প্রস্থের বিভিন্ন অংশের পরিমাপ নেওয়া হয়। এরপর সেই অনুপাতে চিবুকের আকার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্দেশ্য থাকে মুখের গঠনকে আরও সুগঠিত, ভারসাম্যপূর্ণ ও তীক্ষ্ণ দেখানো।
ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, অস্ত্রোপচারের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসককে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে গোইয়ানিয়ায় আনা হয়েছিল। পুরো প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রাখতে সাধারণ মানুষের জন্য ক্লিনিক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি কর্মীদের ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে শেষ পর্যন্ত সেই গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়নি। ভিনিসিয়াসের নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তার বদলে যাওয়া চেহারা নিয়ে বিস্ময় প্রকাশ করেন ফুটবলভক্তরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories