ফাইনালের আগে টানেলে কী বলেছিলেন মেসি? রহস্য ঘনীভূত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসির একটি মন্তব্য। ম্যাচ শুরুর আগে টানেলে সতীর্থদের উদ্দেশে তিনি কী বলেছিলেন, তা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে জল্পনা।ফাইনালে স্পেনের বিপক্ষে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি আর্জেন্টিনা। গোটা ম্যাচে লিওনেল স্কালোনির দল কার্যত নিষ্প্রভ ছিল। ৯০ মিনিটে আর্জেন্টিনার কোনো ফুটবলারই লক্ষ্যে শট […]
১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদি

দীর্ঘ ১৬ বছর পর ভারতে ফিরতে চলেছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তের মুখে দেশ ছাড়ার পর এবার আদালত ও ট্রাইব্যুনাল থেকে স্বস্তি পাওয়ায় তাঁর ফেরার পথ প্রশস্ত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।ললিত মোদি বলেছেন, “আমি কোনও ভুল করিনি।” দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর এবার তিনি ভারতে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।২০০৯ সালে আইপিএল ঘিরে […]
আবার মহানুভবতার নিদর্শন মেসির

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মানবিক উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আর্জেন্টাইন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, বিশ্বকাপ ফাইনালের আগে তিনি কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার পরিবারের চার সদস্যের জন্য নিজ খরচে ম্যাচের টিকিটের ব্যবস্থা করেছিলেন।দাবি অনুযায়ী, আর্জেন্টিনা ও কেপ ভার্দের রাউন্ড অব ৩২ ম্যাচে ভোজিনহার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হন মেসি। ৪০ […]
প্রশ্নফাঁস ইস্যুতে রাহুলকে বিঁধলেন নাড্ডা

ভারতের নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে অযথা রাজনীতি না করে সংসদে আলোচনার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি জে.পি. নাড্ডা বলেছেন, প্রশ্নফাঁসের স্থায়ী সমাধানে বিরোধীদের পরামর্শও শুনতে চায় মোদি সরকার।দিল্লিতে বিজেপি সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাড্ডা বলেন, “একজন আরেকজনকে দোষারোপ না করে প্রশ্নফাঁসের মতো গুরুতর সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে […]
আওয়ারাপান ২-এর গানে কি অবসর ভাঙলেন অরিজিৎ?

জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং কি অবসর ভাঙলেন—এমন জল্পনা শুরু হয়েছে বলিউডে। জানা গেছে, ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ ছবির নতুন গান ‘ইয়ে আওয়ারাপান’-এ কণ্ঠ দিয়েছেন তিনি।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমাল মালিকের সুরে গানটির কথা লিখেছেন রশ্মি বিরাগ। মঙ্গলবার গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, বিনেশ ফিল্মস প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘মার্ডার ২’ ছবির […]
মাধবনের কেবিনে ‘নিট ফর সেল’ পোস্টার!

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁস ও তা ঘিরে চলমান বিক্ষোভের প্রভাব এবার পড়েছে এফটিআইআই-এ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান অভিনেতা আর মাধবনের নীরবতার প্রতিবাদে তাঁর কেবিনের দরজায় ‘নিট ফর সেল’ লেখা পোস্টার টাঙিয়েছেন ছাত্রছাত্রীরা।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি […]
টাঙ্গাইলের নাগরপুরে হত্যাচেষ্টা মামলায় স্কুল শিক্ষক কারাগারে

টাঙ্গাইলের নাগরপুরে হত্যাচেষ্টা মামলায় মো. জহিরুল ইসলাম (৪৫) নামে এক স্কুল শিক্ষকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এ আদেশ দেন। ওই শিক্ষক উপজেলার ভাড়রা ইউনিয়নের শাখাইল গ্রামের মৃত সোহরাব হোসেন তালুকদারের ছেলে ও শাখাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।মামলার বিবরণে জানা যায়, গত ১৭ মার্চ […]
মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাইকমিশনের বৈঠক

মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সমস্যা, কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দেশটির প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশি বন্দিদের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরা হলে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষ।বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) হাইকমিশনের মিনিস্টার লেবার […]
টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

গাজীপুরের টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবুল কালাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। আটক পিপাসা আক্তার (২২) একই এলাকার আব্দুল করিমের মেয়ে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জীবিকার তাগিদে এক মাস আগে সপরিবারে টঙ্গীতে আসেন আবুল […]
টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তুহিন ইসলাম (৩৪) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অহিদুল ইসলাম নামে আরো এক আরোহী।মঙ্গলবার দুপুরে টঙ্গীর মুন্নু গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাসটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক […]