রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৫ বার

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তুহিন ইসলাম (৩৪) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অহিদুল ইসলাম নামে আরো এক আরোহী।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর মুন্নু গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাসটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
নিহত তুহিন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আন্দাল বাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন তুহিন ইসলাম ও অহিদুল ইসলাম। মোটরসাইকেলটি টঙ্গীর মুন্নু গেট এলাকায় পৌঁছলে ঢাকাগামী অনাবিল পরিবহনের দ্রুতগতির একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তারা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতকে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories