সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

প্রশ্নফাঁস ইস্যুতে রাহুলকে বিঁধলেন নাড্ডা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৭ বার

ভারতের নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে অযথা রাজনীতি না করে সংসদে আলোচনার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি জে.পি. নাড্ডা বলেছেন, প্রশ্নফাঁসের স্থায়ী সমাধানে বিরোধীদের পরামর্শও শুনতে চায় মোদি সরকার।
দিল্লিতে বিজেপি সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাড্ডা বলেন, “একজন আরেকজনকে দোষারোপ না করে প্রশ্নফাঁসের মতো গুরুতর সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে হবে। এ বিষয়ে সংসদে আলোচনা করতে আমরা প্রস্তুত।
তিনি একই সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে প্রশ্নফাঁস ইস্যুতে রাজনীতি করার অভিযোগে সমালোচনা করেন।
এর আগে একই দিনে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে দাবি করেন, মোদি সরকারের আমলে দেশে প্রায় ১৫২টি প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। কিন্তু সরকার কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেনি বা কাউকে জেলে পাঠায়নি।
রাহুলের এই অভিযোগের জবাবে নাড্ডা বলেন, প্রশ্নফাঁস শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের শাসিত রাজ্যেও ঘটছে। তিনি হিমাচল প্রদেশ, কর্নাটক, পাঞ্জাব ও ঝাড়খণ্ডসহ কয়েকটি রাজ্যের উদাহরণ তুলে ধরে বলেন, “এটি একটি বৃহত্তর সমস্যা, যা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে মোকাবিলা করতে হবে।
নাড্ডা আরও বলেন, কেন্দ্র সরকার এই বিষয়ে গঠনমূলক আলোচনা ও কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories