শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার চাটখিলে পরকোট ইউপি সচিবের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নওগাঁর বদলগাছীতে লিজ ছাড়াই খাস পুকুর দখল,ভূমি অফিসে রশিদহীন ৯৩ হাজার টাকা আদায়ের অভিযোগ তারেক রহমান এদেশের কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন – এমপি খোকন তালুকদার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপির অভিযোগে এক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার ॥ চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার-সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা প্রধান ফাইনালের আগে টানেলে কী বলেছিলেন মেসি? রহস্য ঘনীভূত

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে গাজী নজরুল ইসলাম বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭ বার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত কয়েকটি ঘটনা জামায়াতের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে দলের অভ্যন্তরীণ তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories