রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে ১২টি পয়েন্টে এ ব্যবস্থা চালু রয়েছে। আগামী মাসখানেকের মধ্যে এ সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ট্রাফিক বিভাগ।একই সঙ্গে যানজট কমাতে গত প্রায় এক বছরে নগরীর ৭৫টি পয়েন্টে সড়ক ডাইভারশন ও প্রকৌশলগত পরিবর্তন আনা […]

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরো দুই সন্দেহভাজন সাবেক সেনা সদস্য জাহিদুল ও রাব্বীর ডিএনএ সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ জুলাই) দুই সাবেক সেনা সদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা পিবিআইয়ের পরিদর্শক মো. তারিকুল ইসলাম।জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে […]

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার (২৩ জুলাই) হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।ট্রাইব্যুনালে […]

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হলে ২৩ আগস্ট থেকে সারাদেশে […]

ঢাকায় বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ প্রদর্শনী

থাইল্যান্ডের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও পণ্যের সমন্বয়ে তিন দিনের বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে। প্রদর্শনীতে ৫৭টি থাই প্রতিষ্ঠান অংশ নেবে। এর পাশাপাশি থাকবে ব্যবসায়িক বৈঠক (বিজনেস ম্যাচমেকিং), থাই সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা এবং থাই ফুড ফেস্টিভ্যাল।গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় রয়্যাল থাই দূতাবাসের অফিস অব কমার্শিয়াল […]

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার নাম ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।নিহত সেনাসদস্যরা হলেন- ২৫ বছর বয়সি ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং ১৯ বছর বয়সি প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট জানায়, টেক্সাসের অধিবাসী গঞ্জালেস গত শুক্রবার (১৭ জুলাই) হামলায় প্রাণ হারান এবং হাওয়াই থেকে যোগ দেওয়া […]

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের হামলা

কুয়েতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি শোধনাগারে আবারও হামলা চালিয়েছে ইরান। কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একের পর এক ইরানি হামলায় দেশের এসব অতি গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে অবকাঠামোগুলো লক্ষ্য করে পরপর চার দিন এ ধরনের হামলা চালানো হয়েছে, […]

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, বর্তমানে ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই।মঙ্গলবার (২১ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের ইয়াদ বিনইয়ামিনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।স্মোট্রিচ বলেন, এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের এই অভিযানে যোগ দেওয়ার কোনো আগ্রহ নেই। […]

বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক

প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে মহাসমাবেশে অংশ নিতে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন ভারতের শত শত কৃষক। পাঞ্জাব থেকে যাত্রা করা এসব কৃষককে হরিয়ানায় প্রবেশের পথে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে ব্যারিকেড দেওয়ার এ ঘটনা ২০২৪ সালের ফেব্রুয়ারির ‘দিল্লি চলো-২’ আন্দোলনের […]

বিশ্বকাপ ভক্তদের উৎসবে হামলার হুমকি, তদন্তে ফেডারেল কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর সচিব মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক ফ্যান ফেস্টে হামলার হুমকির ঘটনায় ফেডারেল কর্তৃপক্ষ সক্রিয়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলিন বলেন, এটি একটি তাৎক্ষণিক হুমকি ছিল। ফেডারেল ও স্থানীয় সংস্থাগুলোর সমন্বিত সহযোগিতার কারণে বড় কোনো ঘটনা ঘটার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে। তদন্ততিনি আরও […]