শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫১ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ বোধ করলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করছেন।
তার পরিবারের সদস্যরা জানান, কয়েকবার বমি হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বার্ধক্যজনিত নানা জটিলতায় গুরুতর অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শয্যাশায়ী রয়েছেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দেশের একজন প্রবীণ রাজনীতিক ও আইনজীবী। ২০০৭ সালে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে, তার পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories