শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংস্কার নিয়ে কথা হবে বিএনপির সঙ্গে,আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৫ বার

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলে দলটিকে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন তিন সদস্যের এক প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে এনসিপির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের এটিই প্রথম সফর।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অংশ নেন।
আসিফ মাহমুদ জানান, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, “মার্কিন রাষ্ট্রদূত আমাদের আশ্বস্ত করেছেন যে সংস্কারের বিষয়গুলো নিয়ে তারা বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করবেন।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বাক্ষরিত বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে পূর্বে কোনো রাজনৈতিক আলোচনার সুযোগ না থাকায় অসন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, চুক্তির সিদ্ধান্ত নিয়ে আরও আগে থেকে আলোচনার প্রয়োজন ছিল। সরকারের দায়িত্ব ছাড়ার দুই মাস পর চুক্তিটি সম্পাদিত হলেও, এর কার্যকরের মাধ্যমে বাংলাদেশ কীভাবে সর্বোচ্চ লাভবান হতে পারে সে বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
এছাড়া বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় অনুযায়ী নতুন বাংলাদেশ গঠন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories