২০ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার থেকে প্রায় ৩ কিলোমিটার অদূরে মনোরম পরিবেশ ২ নং জুগলী ইউনিয়নে, এডভোকেট সানাউল্লহ নূর সাগর এবং ক্লোজআপ ওয়ান কন্ঠশিল্পী সালমা’র নিজস্ব অর্থায়নে নির্মিত ‘ইউরোপিয়ান পার্ক’ এর শুভ উদ্ভোদন করেছেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মি: জুয়েল আরেং, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।এই পার্ক হালুয়াঘাটের পর্যটন খাতকে অনেকটা উন্নত করবে বলে অভিমত স্থানীয় বোদ্ধা মহলের। পরে ইউরোপিয়ান পার্কে ব্যবস্থাপনা পরিচালক কন্ঠশিল্পী সালমা অতিথিদের নিয়ে পার্ক ঘুরে ঘুরে দেখান।
Leave a Reply