মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

আবারও মালয়েশিয়ার ক্ষমতায় ফিরতে চান রাজাক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯ বার

আগামী দুই বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে প্রার্থিতা আটকে যাওয়ার সম্ভাবনা থাকলেও নিজের এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি।  মাল্টি-বিলিয়ন ডলারের দুর্নীতির দায়ে নাজিব রাজাকের রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনএও) মালয়েশিয়ার ক্ষমতা থেকে তিন বছর আগে বিতাড়িত হয়। গত মাসে আবারও দেশটির ক্ষমতায় ফিরেছে দলটি। বিরোধী রাজনীতিকদের অভিযোগ এই দলটির নেতারা দুর্নীতির অভিযোগের ব্যাপারে নমনীয়তা দেখাতে পারেন।

২০১৮ সাল পর্যন্ত নয় বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব রাজাক। গত বছর দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলে ১২ বছর কারাদণ্ড হয় তার। অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিনি। এ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে তাকে দণ্ডিত করা হয়েছে দাবি করে বিচারিক প্রক্রিয়ার তদন্ত দাবি করেছেন তিনি। নাজিব এখনো পার্লামেন্ট সদস্য। তবে দেশটির রাজার কাছ থেকে ক্ষমা না পেলে আবারও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তিনি।  রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অযোগ্যতাকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘এটা ব্যাখ্যার বিষয়। এটা আইন, সংবিধান এবং আদালতের প্রক্রিয়ায় যা ঘটেছে সেগুলোর ব্যাখ্যার ওপর নির্ভর করে।’ ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে নাজিব রাজাক বলেন, যে কোনো রাজনীতিবিদ ভূমিকা রাখতে চাইলে তিনি পার্লামেন্টে আসন চান। সুনির্দিষ্ট করে না বললেও সাংবিধানিক বাধা এড়াতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories