বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৮

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৬ বার

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্ত ৮ জন নিহত হয়েছেন। বন্দুক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রুশ রাজধানী মস্কো থেকে ৭০০ মাইল পূর্বে পের্ম শহরে ওই বিশ্বদ্যিালয়টি অবস্থিত।  অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ভবনে প্রবেশের আগে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা যায়। অন্য আরেকটি ভিডিও ফুটেজে ওই ভবনে থাকা আতঙ্কিত শিক্ষার্থীদেরকে দোতলা থেকে নিচে ঝাঁপ দিতে দেখা যায়।

এ ছাড়া হামলাকারীর হাত থেকে নিরাপদ থাকতে কয়েক ডজন শিক্ষার্থী নিজেদের শ্রেণিকক্ষে আবদ্ধ করে রেখেছেন বলেও শোনা যাচ্ছে। এদিকে এএফপি জানিয়েছে, অভিযুক্ত ওই হামলাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এর আগেই ৮ জনকে হত্যা করে সে। আহত অবস্থায় অভিযুক্তকে আটক করা হয়। এর আগে বন্দুক হামলার তথ্য জানিয়ে তাৎক্ষণিকভাবে ৮ জন নিহত এবং ৬ জন আহত হওয়ার কথা জানিয়েছিল রুশ নিরাপত্তা কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, অভিযুক্ত হামলাকারী ইতোমধ্যেই নিহত হয়েছেন। অবশ্য স্থানীয় সময় বেলা ১২টার পরই অভিযুক্ত আটকের কথা নিশ্চিত করেছিল স্থানীয় পুলিশ বিভাগ। স্থানীয় গণমাধ্যম হামলাকারী যুবককে ১৮ বছর বয়সী তিমুর বেকমানসুরভ বলে শনাক্ত করেছে। হামলার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযুক্ত বেকমানসুরভ বন্দুক ও শুটিং লাইসেন্স কিভাবে পেয়েছেন, সেটির প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। এমনকি তিনি মানসিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। অভিযুক্ত তিমুর বেকমানসুরভের দাবি, হামলা চালানোর জন্য তিনি এই বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন কারণ চার বছর আগে ‘বিশ্ববিদ্যালয়টি একটি মারাত্মক ভুল করেছিল’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories