মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

আমান-বুলুসহ ৪১ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৭ বার

রাজধানীর রামপুরা থানার নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেওয়া হলো। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিশেষ ট্রাইবুনাল-৬ এর বিচারক এ আদেশ দেন। বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হক প্রমুখ। ২০১৫ সালে রাজধানীর রামপুরা থানা এলাকায় মালিবাগ ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। এ অভিযোগে পুলিশ বাদী হয়ে রামপুরা থানায় মামলাটি দায়ের করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories