সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

সাংবাদিক রোজিনার পাসপোর্ট ও মোবাইল ফেরতের আবেদন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৫ বার

সরকারি অফিস থেকে ‘তথ্য চুরি’র অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পাসপোর্ট, দুটি মোবাইল ফোন ও পিআইডি অ্যাক্রেডিটেশন কার্ড ফেরতের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূরের আদালতে এ আবেদন করেছিলেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। এর পর এই বিষয়ে শুনানির জন্য আদালত আজকের দিন ধার্য করেন। চলতি বছর ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কক্ষ থেকে ‘তথ্য চুরি’র অভিযোগ এনে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। প্রায় এক সপ্তাহ দেশব্যাপী বিষয়টি নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি করে। গত ২৩ মে সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার আদালত ৫ হাজার টাকার মুচলেকায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories