বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল প্রাঙ্গণে ট্রাম্প সমর্থকদের মিছিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১ বার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটলের সামনে মিছিল নিয়ে জড়ো হয়েছেন ট্রাম্প সমর্থকরা। নির্বাচনে ট্রাম্পের পরাজয় মেনে নিতে না পেরে গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলাকারীদের সমর্থনে শনিবার (১৮ সেপ্টেম্বর) সেখানে জড়ো হন তারা। খবর রয়টার্সের। বিক্ষোভকারীরা সংখ্যায় ছিলেন ১০০ থেকে ২০০ জন। তাদের মধ্যে কেউ কেউ কাঁধে ডানপন্থী-গোষ্ঠী থ্রি পার্সেন্টার্সের পতাকা বহন করছিলেন। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে হাজার হাজার মানুষ হামলা করেছিল তাদের তুলনায় এ সংখ্যা নিতান্তই কম।

শত শত কর্মকর্তা ক্যাপিটল গ্রাউন্ডে টেহল দিচ্ছেন। পুনরায় হামলার আশঙ্কায় হামলার প্রথম হামলার ছয় মাসের মাথায় আট ফুট উঁচু বেষ্টনি দেওয়া হয়েছে ভবনের চারপাশ দিয়ে। এ ছাড়া ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যও মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীদের একজন বলেন, ক্যাপিটল হিলের মামলার ঘটনা সাজানো। সেদিন সেখানে সংহিংসতা হয়নি। যাদের আটক করা হয়েছে তারা মূলত রাজনৈতিক বন্দি। ম্যাট ব্র্যেনার্ড নামে একজন আন্দোলনকারী জানান, তাদের এ মিছিল ন্যায়বিচারের জন্য। মিছিলে জনসমাগম কম হলেও মাঝে মাঝে জোরে স্লোগান হচ্ছিল। মিছিলকারীদের সঙ্গে বিরোধীরা তর্কে জড়িয়ে পড়ে। এ পরিস্থিতি সামলাতে বাইসাইকেলে টহল দিচ্ছিল পুলিশ। এ সময় পুলিশ অস্ত্রসহ একজনসহ মোট চারজনকে আটক করে। নির্বাচনে পরাজিত হয়ে উগ্রবাদী সমর্থকদের ৬ জানুয়ারি ওয়াশিংটনে জড়ো করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল নিয়ে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে হামলা চালান উগ্রবাদীরা। ভাইস প্রেসিডেন্ট, স্পিকারসহ অন্য আইনপ্রণেতাদের প্রাণনাশের হুমকি দেন তারা । এলোপাতাড়ি হামলায় একজন পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories