বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আফগান সমকামীরা ‘তালেবান’ আতঙ্কে আত্মগোপনে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬ বার

তালেবানের শরিয়া আইন অনুযায়ী সমকামীতার শাস্তি মৃত্যুদণ্ড। তাই জীবন বাঁচাতে এখন জন্মভূমি ছাড়তে চান দেশটির সমকামী সম্প্রদায়। যদিও তাদের জন্য তালেবান কী ধরনের আইন জারি করে, তা এখনো স্পষ্ট নয়।  গেল জুলাই মাসে একটি জার্মান সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এক তালেবান বিচারক বলেছিলেন, সমকামিতার শাস্তি দুই ধরনের হতে পারে। পাথর নিক্ষেপ অথবা দেয়ালে পিষে হত্যা।

তালেবান বিচারকের এ বক্তব্যের কারণেই তাদের ওপর ভরসা করতে পারছে না দেশটির সমকামী সম্প্রদায়। এরই মধ্যে যে যার মত আত্মগোপনে চলে গেছেন তারা। তাদের বেশিরভাগই চেষ্টা করছেন দেশ ছাড়ার।   বালখি ছদ্মনামে একজন সমকামী বলেন, তার সম্পর্কে সব রকমের তথ্য আছে তালেবানের কাছে। কারণ মার্কিন সেনাদের নিয়ন্ত্রণ চলার সময় তাকে সমকামী হিসাবেই স্বীকৃতি দিয়েছিল তার পরিবার। এখন স্বীকৃত সেই পরিচয়ই হয়েছে তার জন্য হুমকির কারণ। বালখি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জানান, তিনি আতঙ্কে আছেন। কারণ তালেবান তাকে খুঁজে পেলে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। প্রথমত, একজন নারী হওয়ায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। দ্বিতীয়ত, সমকামী হিসাবে এখন তার জীবন হুমকির মুখে। তবে নারী সমকামী হওয়ায় একটা সুবিধা তিনি পেয়েছেন। তার ভাষ্য মতে, তালেবানের পোশাক নির্দেশনার কারণে হিজাবে মুখ ঢেকে চলাফেরা করছেন তিনি। এতে পরিচয় গোপন করে থাকা কিছুটা সহজ হচ্ছে। আফগানিস্তানের বাইরে থাকা দুইজন সমকামী সিএনএনকে জানান, তাদের গোষ্ঠীর অন্তত একশো জনের তালিকা তারা করেছেন। যারা বর্তমানে আফগানিস্তানে আত্মগোপনে আছেন এবং তালেবানের শাসন থেকে বাঁচতে আইনজীবীদের সাহায্য চাচ্ছেন। তবে এই সম্প্রদায় নিয়ে এখনো সরকারিভাবে কোনো পরিকল্পনা নেই বলে জানান তালেবান মূখপাত্র।
খবর সিএনএন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories