রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মিটফোর্ডে নকল ওষুধসহ গ্রেফতার-৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪ বার

দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ ও অয়েনমেন্টসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ এবং ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার মিটফোর্ড এলাকার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতাররা হলেন- ফয়সাল আহমেদ, সুমন চন্দ্র মল্লিক এবং মো. লিটন গাজী।  আজ রবিবার সিআইডির এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, কিছু ‘অসাধু ব্যবসায়ী’ পাইকারি বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ ও অয়েনমেন্ট বিক্রি করছে খবর পেয়ে ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এই অভিযান চালানো হয়। অভিযানে মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলায় মেডিসিন ওয়ার্ল্ড, অলোকনাথ ড্রাগ হাউস এবং হাজী রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসি থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।  ডিবির এই যুগ্ম কমিশনার বলেন, রাজধানীর মিটফোর্ড এলাকা ওষুধের পাইকারি বাজার। নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী চক্র মিটফোর্ডের দোকানগুলোর মাধ্যমে সারাদেশে নকল ওষুধ ছড়িয়ে দিত। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে মাহবুব আলম বলেন, তারা বেশি লাভের আশায় এসব নকল ওষুধ বাজারজাত করে আসছিল। ওই তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories