বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফ্রান্সের ২৪ পুরনো যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত

আর্ন্তজাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২ বার

বিমানবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৪টি পুরনো ‘মিরাজ-২০০০’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি এই বিমানগুলো। ভারত সরকার বলছে, নিজেদের বিমানবাহিনীর জন্য বিমানগুলো আনা হবে। চতুর্থ প্রজন্মের বিমানবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। এরই ধারাবাহিকতায় ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই মডেলের বিমানগুলো প্রায় সাড়ে তিন দশক আগে রাজীব গান্ধী সরকারের সময় ভারতীয় বিমানবহরে যোগ হয়েছিল। ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে জঙ্গিশিবিরের হামলাতেও ব্যবহৃত হয় এ যুদ্ধবিমান। কিন্তু কেন এমন ‘সেকেন্ড হ্যান্ড’ যুদ্ধবিমান কিনছে ভারত? সরকার থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত মিরাজ-২০০০ বিমানগুলোর ‘পারফরম্যান্স’ যথেষ্ট ভালো। ফরাসি বিমানবাহিনীর ব্যবহৃত ওই ২৪টি মিরাজ যুদ্ধবিমানের দাম পড়বে মাত্র ২ কোটি ৭০ লাখ ইউরো, যা ভারতীয় রুপিতে ২৩৫ কোটি টাকা। অর্থাৎ একটি রাফাল যুদ্ধবিমানের দামের পাঁচ ভাগের এক ভাগেই ২৪টি মিরাজ যুক্ত হবে ভারতীয় বিমানবাহিনীতে।
খবর আনন্দবাজার পত্রিকা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories