মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর তিন সদস্য নিহত ও অন্তত চার জন আহত হয়েছেন।
আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমান বাহিনীর সদস্য। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত মঙ্গলবার জানানো হবে।
বিমানবন্দর থানার ইন্সপেক্টর (অপারেশন) শরীফ হোসেন রাত পৌনে একটার দিকে জানান, থার্ড টার্মিনালের ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর পিকআপভ্যানটি নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহত ও আহদের পরিচয় জানাতে পারেননি তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories