বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

কাবুলে ড্রোন হামলা : অবশেষে ভুল স্বীকার যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮ বার

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যার জন্য যে ড্রোন হামলা চালানো হয়েছিল তা যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল কমান্ড। এ হামলায় নিহত ১০ সাধারণ নাগরিক ছিলেন বলেও স্বীকার করেন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি। 

ম্যাকেঞ্জি জানান, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ায় কাবুল বিমানবন্দরে অস্থিরতার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। সেইসাথে অনেক আফগান নাগরিকও দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে পড়ে। এমন সময় বিমানবন্দরে আত্মঘাতি বোমা হামলা ঘটে এবং সামরিক-বেসামরিক মিলিয়ে অন্তত ১৮৩ জনের মৃত্যু হয়। আফগানিস্তান ছাড়ার পূর্ব মুহুর্তে এমন ঘটনায় নিরাপত্তা জোরদার করে মার্কিন বাহিনী। এরফলেই পরবর্তী ড্রোন হামলাটি চালানো হয়েছিল। যা ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করেছেন ম্যাকেঞ্জি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে জানা গেছে, ড্রোন হামলার শিকার ওই গাড়িটিকে কাবুলের আইএস সংশ্লিষ্ট একটি ভবনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল এবং গাড়ির চালক পেছন থেকে পানির কন্টেইনার বের করছিলেন। যেকারণে গাড়িটি আত্মঘাতি বোম হামলাকারীর হতে পারে বলে ধারণা করা হয়েছিল। এদিকে মার্কিন সেনাদের কাছে তথ্য ছিল যে আরও একটি আইএস এর আত্মঘাতি বোমা হামলা হতে পারে। এসব বিবেচনায় ওই গাড়িটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল এবং এতে নিহত হন দশ জন। তারা সবাই বেসামরিক নাগরিক এবং তাদের মধ্যে সাতজনই শিশু। 

মার্কিন বাহিনীর ভুল সিদ্ধান্তের ফলে এঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন জেনারেল ম্যাকেঞ্জি। 
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories