বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

পুল পার্টিতে ব্যস্ত অন্তঃসত্ত্বা নেহা

বিনোদন অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪ বার

শিগগিরই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন নেহা ধুপিয়া। নতুন অতিথির অপেক্ষাতেই এখন দিন কাটছে বলিউডের এই অভিনেত্রীর। এদিকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের নিজের শারীরিক অবস্থার আপডেট জানান এই অভিনেত্রী। সেই সঙ্গে শেয়ার করেন ছবিও।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন নেহা ধুপিয়া। যেখানে পুল পার্টিতে মজে থাকতে দেখা গেছে তাকে। এসময় তার পরনে ছিলো কালো মনোকিনি। এদিকে, কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে নেহা ধুপিয়ার বেবি শাওয়ার। যার ছবিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই তারকা। ২০১৮ সালের মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী। বিয়ের সময়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নেহা। পরে একই বছরের নভেম্বরে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তার মেহের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories