বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

মা হচ্ছেন নায়িকা কাজল

বিনোদন অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬ বার

গত বছরের ৩০ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন দক্ষিণি নায়িকা কাজল আগারওয়াল। বর্তমানে জোর গুঞ্জন চলছে, মা হতে যাচ্ছেন তিনি। বেশ কিছুদিন ধরেই কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সরগরম সিনেমা দুনিয়া। মাঝপথে তিনি ‘আচারিয়া’ ও ‘ঘোস্ট’ সিনেমার শুটিং বন্ধ করে দেওয়ায় এই আলোচনা এখন আরও তুঙ্গে।

জানা গেছে, নির্মাতাকে কাজল জানিয়েছেন, কিছুদিনের বিরতি নিয়ে আবার শুটিংয়ে ফিরবেন। আবার শোনা যাচ্ছে, মা হওয়ার পরই শুটিং ফ্লোরে ফিরবেন ‘সিংহম’ তারকা। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি নতুন কোনো সিনেমার কাজ নিচ্ছেন না কাজল। তাই তার অন্তঃসত্ত্বার গুঞ্জন আরও জোরালো হয়েছে। মাতৃত্বের সময়টি পুরোপুরি উপভোগ করতেই সিনেমা থেকে তিনি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা অনেকের। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন আগের মতো সক্রিয় দেখা যায় না কাজলকে। কাজল আগারওয়ালের বোন নিশা এক সাক্ষাৎকারে মজা করেই বলেছিলেন, ‘আমি চাই, কাজলের কোলে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা আসুক। আমি এ কথা ওকে ওর বিয়ের সময়ই বলে দিয়েছিলাম। এর পেছনে আমার একটি স্বার্থও আছে। কারণ, ও যদি মা হতে দেরি করে, তাহলে আমার ছেলের সঙ্গে ওর বাচ্চার বয়সের বেশ ব্যবধান হয়ে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories