বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আফগানের পাঞ্জশির এখন ভুতুড়ে শহর

আর্ন্তজাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭ বার

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা প্রতিজ্ঞা করেছিলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। তালেবান পাঞ্জশির দখলের প্রায় দুই সপ্তাহ পার হতে চলল। উপত্যকাজুড়ে এখন ভুতুড়ে পরিবেশ।  কয়েকদিন আগেও যেখানে মানুষের আনাগোনা ছিল সেখানে এখন জনশূন্য। গ্রামগুলোয় শুধু বৃদ্ধ আর গবাদি পশুর বিচরণ।   উপত্যাকর খেনজ জেলার একটি বন্ধের দোকানের পাশে বসে নিজ গ্রামের কথা ভাবছিলেন আবদুল গাফফার। ভাঙা কণ্ঠে বলেন, ‘তালেবানের হাতে উপত্যকা নিয়ন্ত্রণে যাওয়ার আগে প্রায় একশ পরিবার এখানে বসবাস করত। কিন্তু এখন মাত্র তিনটি আছে। সবাই পালিয়ে গেছেন।

গত মাসে বেশিরভাগই রাজধানী কাবুলে পালিয়ে গেছেন। কাজ না থাকায় উপত্যকার আরও ওপরে কিছু গ্রামবাসী নিজেদের মধ্যে গল্প করতে জড়ো হন। মালাস্পাতে ৬৭ বছর বয়সী খোল মোহাম্মদ একটি গাধার সঙ্গে রয়ে গেছেন। হতাশা নিয়ে বলেন, কিছু পরিবার রয়ে গেছে এখানে। কিন্তু ৮০টি পরিবারই চলে গেছে।  ফরাসি সংবাদমাধ্যম এএফপি উপত্যকার সাতটি গ্রামে ঘুরে সবার কাছে একই কথা জানতে পারে। তালেবান ও উপত্যকার প্রতিরোধ বাহিনীর মধ্যে চরম সংঘাতের পর এখন কিছু কিছু দোকানপাট খুলতে দেখা গেছে। কিন্তু বাজারে আগের মতো মানুষ দেখা মেলে না। বলতে গেলে লোক নেই বললেই চলে। উপত্যকাজুড়ে ব্যস্ত মানুষদের মধ্যে তালেবান যোদ্ধাদেরই বিচরণ। সরকারের লুট করা ধুলো মাখা গাড়িতে করে টহল দিচ্ছে তালেবান যোদ্ধারা। তালেবান গত (৬ সেপ্টেম্বর) আহমদ মাসুদের বাহিনীকে পরাজিত করে পাঞ্জশির দখলের নেওয়ার দাবি করে। এদিকে, পাঞ্জশিরের নেতা আহমদ মাসুদ ও তার সহযোগীরা এখন কোথায় অবস্থান করছেন বিষয়টি কেউই স্পষ্ট করতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, তিনি তাজিকিস্তান অথবা তুরস্কে আশ্রয় নিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories