বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাস্ক ছাড়াই যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক

আর্ন্তজাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪ বার

যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী বরিস জনসনের পুনর্গঠিত মন্ত্রিসভার প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় কোনো মাস্ক ছাড়াই সবাই গাদাগাদি করে মন্ত্রিসভার রুমে বসেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীসহ কমপক্ষে ৩০ জন ওই বৈঠকে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে বসেছেন। এ সময় রুমের জানালাও বন্ধ ছিল।

শুক্রবারে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বরিস জনসনের পাশে ছিলেন চ্যান্সেলর ঋষি সুনাক এবং মন্ত্রিপরিষদ সচিব সাইমন কেস। বিপরীত দিকে বসে ছিলেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। মন্ত্রিসভা পুনর্গঠনের আগে সর্বশেষ বৈঠকেও এমন ছবি দেখা গেছিল। অন্যদিকে সরকারের পক্ষ থেকে মানুষকে জনসমাগম স্থানে মাস্ক পড়তে পরামর্শ দেওয়া হয়েছে। ফলে এ ঘটনার পর মন্ত্রিসভার সমালোচনা করেছেন লেবারপার্টিসহ অন্যান্য বিরোধীরা। এর আগে বুধবার যুক্তরাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডমিনিক রাবকে সরিয়ে তার জায়গায় লিজ ট্রাসকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি বরখাস্ত করা হয় কয়েকজন মন্ত্রীকে। আফগানিস্তান থেকে বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিদেশি সেনা ও মিত্রদের প্রত্যাহারের পর সংকট সামাল দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে রাবকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে বলে অনেকেই মনে করছেন।
খবর গার্ডিয়ান

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories