বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাকিস্তানে পাচারের সময় ট্রাকভর্তি অস্ত্র জব্দ করল তালেবান

আর্ন্তজাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯ বার

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে প্রতিবেশী দেশ পাকিস্তানে পাচারের সময় ট্রাকভর্তি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে তালেবান। আফগান ভূখণ্ডে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাকিস্তানে পাচার করা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই ট্রাকটি আটক করেন তালেবানের যোদ্ধারা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। পাকিস্তানি মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থাটি জানায়, আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে পাকিস্তানে অস্ত্র সরবরাহের একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে তালেবান। পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের কান্দাহারে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই ওই ট্রাক আটক করা হয়।

পাকিস্তানের উর্দু ভাষার পত্রিকা দ্য ডেইলি আউসাফ জানিয়েছে, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ থেকে আসা একটি ট্রাককে কান্দাহার প্রদেশের দামান জেলায় গতিরোধ করা হয় এবং সেটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মিডিয়াটি আরও জানিয়েছে, ট্রাকের পেছনের অংশ থেকে তালেবান যোদ্ধারা এই গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেন। তালেবানের এক কমান্ডার জানান, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও উগ্রবাদী কাজে ব্যবহারের জন্য চামান সীমান্ত দিয়ে এসব অস্ত্র দেশটিতে পাচার করা হচ্ছিল। তালেবান অভিযুক্ত ট্রাক চালককে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। বাহিনীটির ওই কমান্ডার দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকটিতে তল্লাশি অভিযান চালানো হয়। বর্তমানে আটকের পর অভিযুক্ত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, কোনো দেশের বিরুদ্ধেই আফগান ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে আফগান ভূণ্ড ব্যবহার করে একটি অস্ত্রও কোনো দেশে পাঠানোর কাজ করতে দেওয়া হবে না। উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। মূলত এরপর থেকেই গোষ্ঠীটি বলে আসছে, আফগান ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। এছাড়া সাধারণ আফগান নাগরিকদের হাতে থাকা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরকারি সম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তালেবান যোদ্ধারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories