বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

কাবুল বিমানবন্দরে নারী কর্মীর সংখ্যা বাড়ছে

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৮ বার

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কাজে যোগ দেওয়া নারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে সেখানে ৩০ নারীকর্মী কাজে ফিরেছেন। খুব শিগগিরই এ সংখ্যা ৬০ জনে পৌঁছাবে বলে ধারণা।  এসব তথ্য জানিয়েছেন কাবুল বিমানবন্দরের প্রধান মৌলভী আব্দুল হাদি হামাদান। এসব নারীকর্মী বিমানবন্দরের বিভিন্ন বিভাগে কাজ করছেন। 

বিমানবন্দরের প্রধান আরও বলেন, তালেবান সরকার সব সরকারি কর্মচারী-কর্মকর্তাকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। কাবুল বিমানবন্দরের কর্মচারী-কর্মকর্তাদের ক্ষেত্রেও এ আহ্বান প্রযোজ্য। তবে এরিমধ্যে বিমানবন্দরে সুশৃঙ্খলভাবে কর্মতৎপরতা শুরু হয়েছে জানান মৌলভী হামাদান। তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের আশঙ্কা করছে বিভিন্ন মহল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের সরকারের অধীনে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে এবার ক্ষমতায় এসে এ বিষয়ে অনেকটা সুর নরম করেছে তারা। অবশ্য তালেবানের কাজের সঙ্গে আদতে কথার মিল নেই বলে অভিযোগ করেছেন আফগানিস্তানে জাতিসংঘের নারীবিষয়ক মুখপাত্র অ্যালিসন ডাভিডিয়ান। তিনি বলেন, তালেবান এর মধ্যেই নারী অধিকারের বিষয়ে তাদের প্রতিশ্রুতি ভাঙা শুরু করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories